অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালে দরখাস্ত দাখিলের সময় বাড়ান

বিরোধী দলের অবরোধ হরতাল এবং জমির রেকর্ডপত্র সংগ্রহের জটিলতার কারণে আমরা অনেকেই ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখের মধ্যে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালে আবেদন দাখিল করতে পারিনি। এতে আমরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন। তাই অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালে আবেদনের সময়সীমা ৩০ জুন ২০১৪ পর্যন্ত বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। শ্রীধর চন্দ্র দাস, শ্রী হরিপদ দাস, মধুখালি, গোপালগঞ্জ