মনিরুজ্জামান নাঙ্গলকোট পৌরসভার মেয়র নির্বাচিত

গতকাল বুধবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র পদে একেএম মনিরুজ্জামান খান (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক একেএম মনিরুজ্জামান ১১ হাজার ২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান মজুমদার (তালা) পেয়েছেন ১ হাজার ৩১৯ ভোট। উল্লেখ্য, পৌর মেয়র সামছুউদ্দিন কালু নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পৌর মেয়রের পদটি শূন্য হয়।