গফরগাঁওয়ে সাবেক সংসদ সদস্যকে অপহরণের অভিযোগ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ২২:১৬
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের ২ বার জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক জজ গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে অপহরণের অভিযোগে এনামুল হক জজ মিয়ার দ্বিতীয় স্ত্রী নাসিমা হক বাদী হয়ে ৪ জনকে আসামি করে গত ২২ জুন গফরগাঁও থানায় একটি জিডি করেছেন।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, এনামুল হক জজ মিয়া গত ২ বছরে উপজেলা সদরে তার বাড়িসহ কমপক্ষে ৩ কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন। এই নগদ টাকা হাতিয়ে নিতে এলাকার চিহ্নিত ভূমিদস্যু বাবুল, ফারুক ভেন্ডারি, আলামিনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। জজ মিয়ার তৃতীয় স্ত্রী রুমা বেগমের পরিবার সূত্রে জানা যায়, আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে গত শনিবার তিনি বাসা থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।