বরিশালে বিদ্যুত্ উপকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ২২:১৭
জাইকার অর্থায়নে সদর উপজেলার চরকাউয়া এলাকায় পল্লীবিদ্যুতের ৫এমভিএ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল বুধবার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এআর খান। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল পল্লীবিদ্যুত্ সমিতি-১এর জেনারেল ম্যানেজার এএইচএম মোবারক উল্লা, ইউএনও মো. আবদুর রউফ।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির ১৩তম সম্মেলন গতকাল বুধবার নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট একে আজাদ। এমএ জলিলের সভাপতিত্বে বক্তৃতা করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোসলেম সিকদার, যুগ্ম আহবায়ক লিংকন বায়েন।