আমার বাজেট কথা

বাজেট মানে পরিকল্পনা প্রগতির বাতিঘর নিত্যদিনের জীবনখাতায় হিসেব লেখার ঘর সেই ঘরেতে আমরা সবাই থাকি নিরন্তর। শিক্ষা সংস্কৃতির সাথে বাজেটের মিশে থাকা প্রতিদিনের বাঁচার তাগিদ সবুজ জীবন আঁঁকা। বাজেট হিসেব বড্ড কড়া সময় সুযোগ দিয়ে গড়া ধনী গরিব সব মানুষের নিত্যদিনের জীবনধারা। বাজেট গড়ে শিল্প-সমাচার দেশ মানুষের উন্নয়নে সঠিক অঙ্গীকার। বাজেট মানে আমার তোমার সবার অধিকার।