শালিখপ্রসঙ্গ

অতঃপর ... চুমুর শব্দে অনুপ্রাণিত হয়ে তিনি প্রণীত করলেন পাখির ডানার শব্দ—উড়ালের। চুমুশতাব্দীর আগে জন্ম নেয়া শালিখেরা উড়তে জানত না। সেইসব শালিখের শোকের নাম—শীত। প্রতিটি শীত মানে—পাখিসমাজে চুমু ভুলে যাওয়া! বসন্ত মানে— চুমুঘর খুলে যাওয়া; জানালায়—মৃদঙ্গ ও ডানার শব্দ।