ক্যাপসন নিউজ

সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বিডিবিএল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জিল্লুর রহমান, অন্যান্য পরিচালক ও সরকারের প্রতিনিধি অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস উপস্থিত ছিলেন ০০ সম্প্রতি ঢাকার মতিঝিলস্থ এনসিসি ব্যাংক ভবনে ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এসময় উপস্থিত ছিলেন ০০ সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের ব্যবসা উন্নয়ন শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন