বিভিন্ন স্থানে ৪ খুন

দেশের বিভিন্ন স্থানে নানা ঘটনায় ৪জন খুন হয়েছেন। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সাবেক ইউপি সদস্য খুন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে । নিহতের বাড়ি সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে। রাজৈরে গৃহকর্ত্রী খুন রাজৈরের গ্রামে দুবৃত্তদের হাতে গৃহকর্তী নিহত হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার হাসানকান্দি গ্রামের প্রবাসী আকমল মাতুব্বর এর স্ত্রী সালেহা বেগমের হাত-পা বাধা ও গলায় ফাস দেওয়া লাশ উদ্ধার করে । জবাই করা লাশ উদ্ধার গতকাল বৃহস্পতিবার করিমগঞ্জ উপজেলার উত্তর বারঘরিয়া গ্রামের মৃত শাহেদ আলীর পুত্র আতাউরের (২৬) জবাই করা লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে শারীরিক প্রতিবন্ধী ছিল বলে পুলিশ জানায়। রাতে আতাউর ঘরে একা ঘুমিয়ে ছিল। সকালে ঘরের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কুমিল্লায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকার একটি নার্সারির ভেতর থেকে লাশটি উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।