বিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নয় :কারিনা
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২০:৩০
দীর্ঘদিন ধরে কোনো ছবিতে চুক্তি করছেন না কারিনা কাপুর। এদিকে ‘বিয়ে করে ক্যারিয়ার ডোবালেন’ এমন কথা যখন বলিউড সাংবাদিকেরা নানান তারকার বয়ানে বলা শুরু করেছেন তখন সবার মুখে কুলুপ দিতেই স্পষ্ট করে জানালেন বিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নয়। আমার সুখের সংসার দেখে অনেকেরই গা জ্বালাপোড়া করে, এটা আমি বুঝি। সেটাই হয়তো আমার ক্যারিয়ারের সমীকরণে সবাই মাপতে চায়। কিন্তু আমি যা করেছি, ঠিক সময়ে ঠিক কাজটিই করেছি।’
এদিকে জয়া আখতারের ‘দিল ধারাকানে দো’ ছবির মাধ্যমে আবারও নিয়মিত হওয়ার কথা থাকলেও কারিনা কাপুর ছবিটিতে কাজ করার জন্য না করে দেন। বিয়ের পর থেকে তিন মাস কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি বলিউডের আলোচিত এই অভিনেত্রী। কারিনা বলেন, ‘আমি এখন এমন একটি জীবনে ঢুকেছি যেখানে আমার গ্রহণযোগ্যতা ভিন্ন রকম। যেহেতু আমি বিবাহিত তাই আমার পরিবারের প্রতি আমার এক দায়িত্ব আছে। তাই এই তিন-চার মাস আমি পরিবারকে পুরো সময় দিয়েছি। তাই জয়ার ছবির প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি।’ কারিনার ভক্তদের জন্য এখন পর্যন্ত কোনো সু-সংবাদ নেই। তবে হয়তো খুব শীঘ্রই আবারও বলিউড পাড়ায় সজাগ হবেন কারিনা। উল্লেখ্য, ‘দিল ধারাকনে দো’ ছবিটিতে পরিচালক কারিনার পরিবর্তে আনুশকা শর্মাকে নিয়েছেন। যেখানে আরও রয়েছেন প্রিয়াঙ্কা চোপরা, ফারহান খান, অনিল কাপুরসহ আরও অনেকে।