বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন!

ভালুকায় এক বেসরকারি চক্ষু হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিত্সার অভিযোগ উঠেছে । অভিযোগে প্রকাশ, ভালুকা উপজেলার সীমান্তবর্তী সখিপুর উপজেলার কালমেঘা গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী রাফেজা আক্তার (৪০) তার বাম চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গত সোমবার সকালে ইসমাইল নামে এক দালালের মাধ্যমে ভালুকা পৌরসভার মেজরভিটাস্থ ভালুকা আধুনিক চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে আসেন। পরে ওই হাসপাতালের ডাক্তার আব্দুস ছালাম ভূঞা রোগীর লোকদের সাথে ৭ হাজার টাকা রফা করে অপারেশন করার জন্য ওটিতে নিয়ে যান এবং অসাবধানতাবশত রোগীর সমস্যাগ্রস্ত বাম চোখের স্থলে ডান চোখ অপারেশন করে ফেলেন। এ ব্যাপারে ভালুকা আধুনিক চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের ডাক্তার আব্দুস সালাম ভূঞার সাথে মোবাইল নম্বরে বার বার চেষ্টা করেও মোবাইল রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।