গাজীপুরে গুণীজন সম্মাননা প্রদান

গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি’র সহ-সভাপতি মো. মহসীন, যুগ্ম সম্পাদক আব্দুল হাদী শামীম, সদস্য সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে কণ্ঠ সঙ্গীতে মিনা বড়ুয়া, তবলায় বিধু ভূষণ সেন ওরফে প্রাণতোষ সেন, নাটকে কাজী মোখলেছুর রহমান ওরফে কাজী বাটা, আবৃত্তিতে অ্যাডভোকেট ইস্তেকবাল হোসেন ও ভাস্কর্যে আসাদুজ্জামান খানকে সম্মাননা প্রদান করা হয়।