কালীগঞ্জে সন্ত্রাসীর কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে এক সন্ত্রাসীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসিল্যান্ড জানান, কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৪২) দীর্ঘদিন যাবত্ এলাকায় স্থানীয় লোকদের মারধর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভিন্ন প্রকার ক্ষতি করে আসছে। এ ধরনের অপরাধে দণ্ডবিধি ১৮৩০ এর ১৫৩ ধারা মোতাবেক আসাদুলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।