বিশ্বকাপ জ্বরে...

অভিনেতা-নির্মাতা এবং একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী শহীদুল আলম সাচ্চু সম্প্রতি সাংহাইতে গিয়েছিলেন একটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে। সেই ভ্রমণের এক অংশে চীনের একটি হোটেলে বিশ্বকাপ জ্বর লেগেছে। শুধু তাই নয়, ফেস্টিভ্যালের অনেকাংশেই ছিল সেই ছোঁয়া। সেখানেই ফুটবল হাতে নিয়ে সময়ের সাক্ষী হলেন তিনি। ০০০০ বিশ্বকাপ ফুটবল এলেই বোধকরি আমাদের জাতীয় ফুটবল টিমেও একটা নাড়াচাড়া হয়। মনে হয় আমরা কেন নেই। এই লজ্জাটা সারাবছর বইতে পারলেও আমাদের ফুটবলের কিছুটা উন্নতি হবে। আমি আমার জীবদ্দশায় বিশ্বকাপের আসরে নিজের দেশকে দেখতে চাই। বলিউড সুপারস্টার আমির খান বিশ্বকাপে নিজের দেশের অবস্থান প্রসঙ্গে