সংবাদ সংক্ষেপ

শাহরাস্তির মান্নান চট্টগ্রামের শ্রেষ্ঠ এসআই শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার মো. আবদুল মান্নান চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, মামলার সঠিক তদন্ত, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, চুরি হওয়া মালামাল উদ্ধার, আসামি গ্রেপ্তারসহ অন্যান্য কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার লাভ করেন। গত বুধবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী পিপিএম-এর নিকট থেকে তিনি এ পুরস্কারের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। সাদুল্লাপুরে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ গাইবান্ধা প্রতিনিধি \ সাদুল্লাপুর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার দুপুরে ১৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে নেড়িয়া জাতের আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মুহা. আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান মণ্ডল, উপজেলা মত্স্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমুখ। গলাচিপা পৌরসভার বাজেট ঘোষণা গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপা পৌরসভার অর্থবছরের ৬০ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৩৪৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার পৌরসভা হলরুমে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র হাজী আ. ওহাব খলিফা। মেয়রের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক, মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. ইসা, সাংবাদিক সোহাগ রহমান, খালিদ হোসেন মিল্টন, মো. জাকির হোসেন, হারুন-অর রশিদ, সাইমুন রহমান এলিট। অনুষ্ঠান পরিচালনা করেন গলাচিপা পৌরসভার সচিব মো. সাইফুর রহমান। চৌগাছাতে নারী উন্নয়ন ফোরাম গঠিত চৌগাছা (যশোর) সংবাদদাতা\ চৌগাছা উপজেলা মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘উপজেলা নারী উন্নয়ন ফোরাম’ গঠন করা হয়। উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচিত মহিলা সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও সুষমা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল। বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ছকিনা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশিদা আকতার প্রমুখ। বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বড়াইগ্রামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবনির্বাচিত কর্মকর্তাদের গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়েছে। সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহর সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিএমএর জেলা সহ-সভাপতি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও জহুরুল ইসলাম সোনা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম, সাবেক গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল ইসলাম, আবুল খায়ের ও মেহের আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ছাতা ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। মধুখালীতে ইমাম সমিতির শোভাযাত্রা মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ মধুখালীতে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় ইমাম সমিতি মধুখালী শাখা আয়োজনে রমজানের পবিত্রতা রক্ষায় ঢাকা-খুলনা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর, মাও.আব্দুল কাইউম, হাফেজ শাহজাহান, হাফেজ আলম প্রমুখ। ইমাম সমিতি মাহে রমজানে দিনেরবেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানান। রাণীনগরে নলকূপ ও রিং স্লাব বিতরণ রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগর উপজেলার কুবড়াতলি রেসডা কার্যালয় প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার সকালে হতদরিদ্র ও অসহায় দুঃস্থদের মাঝে নলকূপ ও রিং স্লাব বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় এবং পল্লী পরিবেশনা সামাজিক উন্নয়ন সংস্থার (রেসডা) বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মনিরুল ইসলাম পাটওয়ারী। অনুষ্ঠানে ৫০টি স্যানিটেশন ও ৮টি ভাটিক্যাল নলকূপ বিনামূল্যে বিতরণ করা হয়। গোপালগঞ্জে গ্রামীণফোনের থ্রি জি ইন্টারনেট সেবা চালু গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জ পৌর পার্কে গতকাল বৃহস্পতিবার গ্রামীণ ফোনের থ্রি জি ইন্টারনেট সেবা চালু করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খলিলুর রহমান কেক কেটে ও বেলুন উড়িয়ে থ্রি জি ইন্টারনেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এ সময় গ্রামীণ ফোনের খুলনা জোনের এরিয়া ম্যানেজার আসাদুল্লাহ হাবিব খান পাঠান, গ্রামীণ ফোনের গোপালগঞ্জের ডিস্ট্রিবিউটর কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ উপস্থিত ছিলেন। চান্দিনা পৌরসভার বাজেট ঘোষণা চান্দিনা ও বড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ চান্দিনা পৌরসভার গতকাল বৃহস্পতিবার দুপুরে অর্থবছরের ৯ কোটি ৭৯ লাখ ৭২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান। পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে হাওর উন্নয়ন শীর্ষক কর্মশালা কিশোরগঞ্জ প্রতিনিধি \ পপি-পার্ট অফিসে পপি-রিকল প্রকল্পের উদ্যোগে এবং অস্ট্রেলিয়ান এইড ও অক্সফামের সহযোগিতায় হাওর উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমেদ এবং বিশেষ অতিথি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও অক্সফামের প্রোগ্রাম অফিসার (পার্টনারশীপ) তাপস রঞ্জন চক্রবর্তী। ডোমারে বীজ ও সার বিতরণ ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ ডোমার উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাতশ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ইউএনও মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার সাতশ’ কৃষকের মধ্যে ৩০৫ জন কৃষককে নেরিকা বীজ ১০ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং ৩৯৫ জন কৃষকের মাঝে উফশি বিআর-২৩ জাত ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি , এমওপি সার ১০ কেজি বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ফরিদপুর পৌরসভার বাজেট ঘোষণা ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর পৌরসভার অর্থবছরের ১৩৯ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকার বাজেট গতকাল বৃহস্পতিবার সকালে পৌর অম্বিকা মেমোরিয়াল হলে ঘোষণা করা হয়। পৌর মেয়র শেখ মাহ্তাব আলী মেথু এ বাজেট ঘোষণা করেন। বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক মো শাহজাহান, কাউন্সিলর আনিসুর রহমান সাবল চৌধুরী, অ্যাডভোকেট ইয়াসমিন কবির, বেলায়েত হোসেন, আনম ফজলুল হাদী সাব্বির প্রমুখ। কাউনিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ কাউনিয়া থানার আয়োজনে পুলিশ ও জনগণের পারস্পরিক মতবিনিময় সভা ওপেন হাউজ ডে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কাউনিয়া থানা চত্বরে এসআই রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল বি) আবু নাসের মো. রিকাবদার, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, এসআই রোস্তম আলী প্রমুখ। সভায় মাদক, জুয়া রোধে আলোচনা হয়। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদক পাচার বিরোধী দিবস পালন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস গতকাল বৃহস্পতিবার পালিত হয়। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর ইউএনও মির্জা শাকিলা দিল হাছিন। শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুত্ফর রহমান। নাসিরনগরে বাজেট প্রণয়ন শীর্ষক কর্মশালা নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নাসিরনগর উপজেলা পরিষদের ‘অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন’ শীর্ষক কর্মশালা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সহকারী কমিশনার ভূমি আবদুল্লা আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে গতকাল বৃহস্পতিবার তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আইসিটি ফোকাল পয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তথ্য কমিশনের প্রশাসন বিভাগের পরিচালক উপ-সচিব মো. আব্দুল করিম। রিসোর্স পারসন ছিলেন প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব আলমগীর হোসেন। প্রশিক্ষণে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার উপজেলা, পৌরসভা ও ইউপি চেয়ারম্যান, শিক্ষক, ইমাম ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। তথ্য কমিশনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করেন। মৌলভীবাজারে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক তত্ত্বাবধায়ক এ. ওয়াদুদ চৌধুরী,পরিদর্শক মিজানুর রহমান। দুপুর ২টায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন শ্রীমঙ্গল প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করে। বড়াইগ্রাম পৌরসভার বাজেট পেশ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় বৃহস্পতিবার অর্থবছরের ১৫ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৮৭০ টাকার বাজেট পেশ করা হয়। পৌর চত্বরে মেয়র ইসাহাক আলী এ বাজেট পেশ করেন। বক্তব্য রাখেন, পৌর সচিব জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম খান, প্রশাসনিক কর্মকর্তা কাওসার আলী, প্যানেল মেয়র আব্দুল বাতেন সরকার মহররম, ২ নং প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন টিপু। বাগেরহাটে মাদক পাচার বিরোধী দিবস উদযাপন বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে স্বাধীনতা উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মু. শুকুর আলী বক্তৃতা করেন। বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট সিভিল সার্জন ডা. মো. বাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম, মংলাস্থ কোস্টগার্ডের লে. কমান্ডার মো. মোশারেফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, বাগেরহাট সার্কেলের পরিদর্শক এসএম জাফরুল আলম প্রমুখ। লালমনিরহাটে আন্তর্জাতিক সংহতি দিবস পালন লালমনিরহাট প্রতিনিধি \ নির্যাতিতদের সমর্থনে সারাবিশ্বের ন্যায় লালমনিরহাটেও গতকাল বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক সংহতি দিবস পালন করা হয়। মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক লালমনিরহাট বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস, এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব সুজন, অধিকারের জেলা সমন্বয়কারী সাংবাদিক হাসান-উল-আজিজ, মানবাধিকার কর্মী, সুমনা পারভীন রুমা প্রমুখ। নাসিরনগরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নাসিরনগরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজিত “দেশি ফলে বেশি পুষ্টি অর্থ খাদ্যে পাই তুষ্টি- সবুজ নগর সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষমেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনসী তোফায়েল হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সদর ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ প্রমুখ। বৃক্ষমেলায় ফলদ-বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশগ্রহণ করে। ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমাবেশ ঠাকুরগাঁও প্রতিনিধি \ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষানীতি দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ চত্বরে ঠাকুরগাঁও শিক্ষক সমিতির সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, শিক্ষক নেতা মাসুম হাসান প্রমুখ। বাগমারায় শ্রমিকদের মাঝে পোশাক বিতরণ বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ বাগমারা উপজেলা সদরের শ্রমিক সংগঠন ভবানীগঞ্জ ট্রেডার্সের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বার্ষিক সম্মেলন ও সংগঠনের সদস্যদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে। ভবানীগঞ্জ শিশু ও শিল্পকলা একাডেমী মিলনায়তনে শ্রমিক নেতা আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সদস্যদের মধ্যে পোশাক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু। অনুষ্ঠানে হাটবাজার কুলি, ভ্যান শ্রমিক, খাদ্য গুদাম ও ট্রাক শ্রমিক ইউনিয়নের ১১৬ জনকে পোশাক বিতরণ করা হয়। কটিয়াদী আচমিতা ইউপির বাজেট ঘোষণা কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কটিয়াদী উপজেলার আচমিতা ইউপির অর্থবছরে উপজেলা ব্র্যাক সামাজিক কর্মসূচি ক্ষমতায়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পরিষদ প্রাঙ্গণে ১ কোটি ৯ লাখ ৫ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনউদ্দিন, বিশেষ অতিথি ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম, ব্র্যাক ময়মনসিংহ আঞ্চলের আরএম (সিইপি) কানিজ ফাতেমা, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক আজাদ রহমান ও ব্র্যাক কর্মী আমেনা খাতুন। ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাক জেলা ব্যবস্থাপক গৌতম চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু হানিফা। কালীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কালীগঞ্জ(গাজীপুর)সংবাদদাতা \ অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ থানার উদ্যোগে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থানার ওসি মো. নাজমুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এবিএম তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ, সদস্য কামালউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা মিয়া প্রমুখ। রামগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আ ক ম রুহুল আমীন। ইউএনও কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু প্রমুখ। মতলব পৌরসভার বাজেট ঘোষণা মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব পৌরসভার অর্থবছরের ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ৬২৬ টাকার বাজেট গতকাল বৃহস্পতিবার পৌরসভার কার্যালয়ে ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এনামুল হক বাদল। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী নূরে আলম, প্যানেল মেয়র শাহগিয়াস, কাউন্সিলর বিল্লাল হোসেন প্রমুখ। দর্শনা পৌরসভার বাজেট ঘোষণা দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দর্শনা পৌরসভার সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার অর্থবছরের প্রস্তাবিত প্রায় ২২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র মো. মহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট পেশ করেন পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষক মো. সরওয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সুধীজন। হবিগঞ্জে গাড়ি চালকদের নিয়ে সেমিনার হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুলতান আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি র্িছলেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। প্রধান আলোচক পুলিশ সুপার মো. কামরুল আমীন এবং বিশেষ অতিথি পৌর মেয়র জিকে গউছ। আলোচনায় অংশ নেন সাবেক পৌর চেয়ারম্যান এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বিআরটিএ-এর সহকারী পরিচালক প্রকৌশলী হাবিবুর রহমান, ফজলুর রহমান চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী ও সজিব আলী। শাহজাদপুরে বিশ্বকাপ ফুটবল সিনেমা হলের বড় পর্দায় প্রদর্শন শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ শাহজাদপুরে বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনার খেলা সিনেমা হলে প্রদর্শন হয়েছে। গতকাল বুধবার রাত ১০টায় আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা দেখার জন্যে বড় পর্দায় শাহজাদপুরের ফুটবল উম্মাদনা প্রেমিকদের পৌর শহরের গোরি ও বর্ণালী সিনেমা হল কর্তৃপক্ষ মাইকিং করে ১৫ টাকা ও ২০ টাকা টিকিটের বিনিময়ে খেলা প্রদর্শন করেছে। অপরদিকে শাহজাদপুরে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল উম্মাদনা। শহর, গ্রাম, পাড়া, মহল্লা সর্বত্র চলছে সমর্থকদের পতাকা উড়ানো আর বাজি ধরার প্রতিযোগিতা। বাসা বাড়িতে, দোকানপাট, যানবাহন, বাইসাইকেল এমনকি মটরসাইকেল, বিকশা-ভ্যানেও উড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। সেই সাথে রাত জেগে চলছে খিঁচুরি মাংসের ভুরিভোজ। বাউফলে ফিফা’র ফুটবল বিতরণ বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা \ ফিফা থেকে পাওয়া ১০টি ফুটবল বাউফল পৌরসভার বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল পৌরভবনে এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ওই ফুটবল বিতরণ করেন। এসময় স্থানীয় সূধীজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। একই সময় পৌরশহরের কয়েকটি মন্দিরে ৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। জিয়ানগরে মেসির জন্মদিন পালিত জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগরে মেসির জন্মদিন পালিত হয়েছে। বুধবার রাতে উপজেলার ঘোষেরহাটে মেসি ভক্তরা খেলা শুরুর আগে কেক কেটে জন্মদিন পালন করেন। এসময় তারা একটি গরু জবাই করে উপস্থিত সহস াধিক ভক্তদের ভোজন করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুণ্ডু, ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুবলীগ নেতা ইকরামুল সিকদার ও মিঠু সিকদার প্রমুখ। খেলায় আর্জেন্টিনা জয়লাভ করার পর মেসি ভক্তরা একটি আনন্দ মিছিল বের করে। ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার শহরের গোয়ালচামট এলাকার মহিম ইন্সটিটিউশনের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন। নবীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় টিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় । হবিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল হবিগঞ্জ প্রতিনিধি \হবিগঞ্জ সদর উপজেলার ২৪টি স্কুল নিয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জালাল স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাসিনা আক্তারের পরিচালনায় এতে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান মৃধা। বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী খেলায় লুকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টে পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর চরহামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।