কাউখালীতে বাকপ্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের ফুটবল প্রতিযোগিতা

বিশ্বকাপ ফুটবল নিয়ে সারাদেশ ও বিশ্ব যখন মাতোয়ারা তখন পিরোজপুরের কাউখালীতে বাক প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা। সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ছড়িয়ে দিতে কাউখালী প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আমড়াজুড়ী আবাসন প্রকল্প মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে আবাসন প্রকল্পে আশ্রিত বাকপ্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুর দল অংশ নেয়। খেলা ১-১ গোলে ড্র হলে উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বাকপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু ব্যতিক্রমী এ ফুটবল খেলা পরিচালনা করেন।