কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৯ ডাকাত গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে। মঙ্গলবার রাতে ঈশ্বরবা ব্রীজ এলাকা থেকে ৪ ডাকাত ও বুধবার রাতে ডাকাতির প্রস্তুুতিকালে পাতিবিলা ব্রীজের কাছ থেকে আন্তঃজেলা ডাকাত দলনেতা শফিসহ আরো ৫ ডাকাতকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র গাছ কাটার ইলেকট্রিক করাত উদ্ধার করেছে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির দুটি স্পট থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো আন্তঃজেলা ডাকাত সর্দার শফিয়ার রহমান ওরফে শফি, যশোর চৌগাছা উপজেলার নুরুল ইসলাম, জামাল উদ্দিন আকাশ, নাহিদ ওরফে রানা, যশোর সদরের নাটোপাড়া গ্রামের মোশারেফ হোসেন, একলাস মিয়া, মিন্টু খা ও শওকত আলী ও মহেশপুর উপজেলার রমজান আলী। পুলিশ জানায় আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ডাকাত দল তাদের পূর্ব পরিকল্পনা অনুসারে ডাকাতি করে আসছিল।