বগুড়ায় মহাসড়ক অবরোধ
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২১:২৭
বগুড়ায় বাস মালিক সমিতির সাথে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির বিরোধের জের ধরে অটোরিকশা চালকরা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বগুড়া-ঢাকা মহাসড়কের পুরান বগুড়া তিনমাথায় এই অবরোধ সৃষ্টি করা হয়। ফলে মহাসড়কের উভয় পার্শ্বে যানজটের সৃষ্টি হয়।