ক্লোসার কাছে বিশ্বকাপ বড়
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২১:৩৬
নিজের ১৫তম গোলটি দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদোর সঙ্গে ভাগ বসিয়েছেন। এবার রেকর্ডটি নিজের করে নেয়ার পালা। একটি গোল পেলেই এই লক্ষ্য পূর্ণ হবে জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার। তবে এই মুহূর্তে নিজের রেকর্ড থেকে বিশ্বকাপ জয়টাকে বড় করে দেখছেন তিনি, ‘দলের বিশ্বকাপ জয় আমার রেকর্ডের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ। দলকে শুরু থেকে সাহায্য করতে না পারলে আমার খারাপ লাগবে। দলের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে আমার অন্য গুণগুলো উপস্থাপন করবো।’ ব্রাজিল বিশ্বকাপে গতকাল রাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলাটির আগ পর্যন্ত জার্মানির হয়ে একটি ম্যাচ খেলেছেন ক্লোসা। ঘানার বিপক্ষে ওই ম্যাচে জয়সূচক গোল করেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার। গোলটির সুবাদে কিংবদন্তী রোনালদোর রেকর্ডে ভাগ বসান ক্লোসা।