ইস্যু গঠনের বিষয়ে আদেশ ১৬ জুলাই
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২২:০১
ড্যান্ডি ডাইং মামলা
ড্যান্ডি ডাইংয়ের ঋণখেলাপি মামলার বিচার্য বিষয় (ইস্যু) গঠনের আদেশের জন্য আগামী ১৬ জুলাই ফের দিন ধার্য করেছেন আদালত। এনিয়ে পরপর চারটি তারিখে কোন আদেশ হয়নি। বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালতে মামলাটিতে ইস্যু গঠনের আদেশের জন্য তৃতীয়দিনের মতো দিন ধার্য ছিল। বিবাদীদের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, আইনের বিধানমতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক এ মামলাটি দায়ের না করায় তা তামাদি দ্বারা বারিত। এ সংক্রান্তে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হবে। সে অনুযায়ী ইস্যু গঠনের জন্য বিবাদীদের সময় দেয়ার আবেদন জানানো হয়।