কুলখানি
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২২:২১
হুমায়ুন কবির কামাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির কামালের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মরহুমের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হূদরোগজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় হুমায়ুন কবির কামাল (৭৫) গত ১৬ জুন অস্ট্রেলিয়ার এক হাসাপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন।
এ কে এম ফজলুর রহমান
বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তা ও ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর নিবাসী এ কে এম ফজলুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর রাজধানীর বারিধারা পার্ক রোডে সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ২০ জুন বারিধারা দূতাবাস রোডে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।