জাতীয় পার্টি (জাপা) যুক্তরাষ্ট্র শাখার মতবিনিময়

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়ামের মেম্বার ও জাতীয় কৃষক পার্টির সভাপতি শাহিদুর রহমান ট্যাপার যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে গত মঙ্গলবার জ্যাকসন হাইটস্থ টক অব দ্য টাউন রেস্টুরেন্টের চাইনিজ মিলনায়তনে জাতীয় পার্টি (জাপা) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মতবিনিময় ও নৈশ ভোজের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাপার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। —প্রেস বিজ্ঞপ্তি