উড়িরচরে জলদস্যুতার অভিযোগে গণপিটুনি নিহত ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচরে জাসু বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ ছয়জন গণপিটুনিতে নিহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ তারা সবাই জলদস্যু। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর গণপিটুনিতে তারা মারা গেলে লাশ নদীতে ফেলে দেয়া হয়।