ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ শহরের আকুয়া মড়লবাড়ি এলাকায় মসজিদের পুকুরে বৃহস্পতিবার দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ছত্রিশবাড়ি কলোনি ও আকুয়া মড়লবাড়ি এলাকার একদল শিশু ওই মসজিদের পুকুরে দুপুরে গোসল করতে নামে। কয়েক ঘণ্টা পর আলমগীরের পুত্র আপন (৯) ও কামালের কন্যা মীমের (৬) দেহ পানিতে ভেসে উঠে। তাদের দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।