পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২২:৫৮
সংসদ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ‘বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনে গত মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক আশিস সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিপিজেএ’র নির্বাহী কমিটির সভায় সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। সভায় দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তীকে সভাপতি ও ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি কামরান রেজা চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি হারুন আল রশীদ (প্রথম আলো), যুগ্ম-সম্পাদক নিখিল ভদ্র (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক কাজী সোহাগ (মানবজমিন), দপ্তর সম্পাদক কাজী সাজিদুল হক (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)। কমিটির নির্বাহী সদস্যরা হলেন—আশিস সৈকত (ইত্তেফাক), আসাদুজ্জামান সম্রাট (খাসখবর ডটকম), শেখ মামুনুর রশীদ (যুগান্তর), সুমন মাহবুব (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), সিরাজুজ্জামান (দৈনিক বর্তমান)। উল্লেখ্য, সংসদ বিষয়ক প্রতিবেদকদের পেশাগত উত্কর্ষ সাধন এবং প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি