ছবির প্রচারণায় বিশ্বকাপ

ভেঙ্কটেশ ফিল্মস টালিউডের সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান। খুব শিগগিরই রিলিজ পাচ্ছে সোহম ও মিমি জুটির নতুন ছবি। ‘বোঝে না সে বোঝে না’র পর এই জুটির রসায়ন এখন দর্শকদের অন্যতম আকর্ষণ। তবে মজার ব্যাপার হলো প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্প্রতি বিশ্বকাপ মৌসুমকে ধরার জন্যই তাদের ওয়েবসাইটে জার্সি পরিয়ে তারকাদের ছবি পোস্ট করে। এই ছবির সাথে চলচ্চিত্রের কোনো মিল না থাকলেও সময়কে ধরে রাখার জন্য এই প্রচারণার কৌশলটিও সবার নজর কাড়ে।