প্লে-ব্যাকেই এখন স্বচ্ছন্দ আমি :নাওমী
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ১৯:১৪
সাম্প্রতিক কাজের গল্প শুনি।
এখন চলচ্চিত্রের গানের কাজই বেশি করছি। কিছুদিন আগেই ‘তারকাঁটা’ ছবিটি মুক্তি পেল। সেখানে গান করেছি। ‘মোস্ট ওয়েলকাম টু’-তে বাপ্পা মজুমদারের সাথে ডুয়েট একটি গান করেছি। কিছু মিক্সড অ্যালবামের কাজ করছি। তাছাড়া টিভি প্রোগ্রামগুলো তো আছেই। এর ভেতরে ‘এই গল্পে ভালোবাসা নেই’ নামের আরেকটি চলচ্চিত্রে প্লে-ব্যাক করলাম। আরও বেশকিছু চলচ্চিত্রের গানের রেকর্ডিং করেছি।
ক্যারিয়ারের খুব অল্প সময়েই প্লে-ব্যাকে নিয়মিত, কতটুকু নিজেকে প্রস্তুত মনে করেন?
আসলে সব শিল্পীরই তো একটি স্বপ্ন থাকে—চলচ্চিত্রে গান করার। সেই ইচ্ছাটা আমারও ছিল। চলচ্চিত্রের গানগুলো মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আর আমি নিজেকে প্রস্তুত করেই চলচ্চিত্রে গান করছি। এবং শ্রোতা আমাকে পছন্দ করে বলেই আমি এখানে নিয়মিত হতে পেরেছি।
এখন তো বিশ্বকাপ মৌসুম, আপনার দল নিয়ে কতটা আশায় আছেন?
খেলাধুলার প্রতি আমার তেমন কোনো আগ্রহ না থাকলেও যেহেতু আমি ব্রাজিলের সাপোর্ট করি তাই ব্রাজিলে নিয়ে অবশ্যই আমার আশার কোনো শেষ নেই। পরিবারে ছোটবেলা থেকেই দেখে আসছি সবাই ব্রাজিলের সমর্থক। তবে খেলা খুব একটা না বুঝলেও যতটুকু বুঝি এর মধ্যে ব্রাজিলে খেলা আমার ভালো লাগে। আমি নেইমারের খেলার ভীষণ ভক্ত। তবে এবারের বিশ্বকাপ খেলায় ব্রাজিল হয়তো তাদের সবটুকু দিয়ে খেলতে পারছে না। তবে আশা করি প্রিয় দলটির ঘরেই বিশ্বকাপটি উঠবে।
সাক্ষাত্কার :মোস্তাফিজ মিঠু