তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ১৯:২১
সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট কোনটি
সপ্তম শ্রেণি
আবু সালেহ মোহাম্মদ সায়েম
প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
সৃজনশীল পদ্ধতিতে পাঠ্যবই পড়ার কোন বিকল্প নেই, পাঠ্যবইটি মনোযোগ দিয়ে পড়লে সঠিক উত্তরগুলো বের করতে পারবে। আগামী রবিবার জানার কর্নারে তোমার জ্ঞানস্তরকে যাচাই করে নাও।
(গত বুধবারের পর)
৫৫। শুভেচ্ছা জানানোর জন্য অনলাইনে নিচের কোনটি পাঠানো হয়?
ক. ই কার্ড খ.শুভেচ্ছা কার্ড
গ.দাওয়াত কার্ড ঘ.ঈদ কার্ড
৫৬। তোমার ভিডিও শেয়ারিং করার জন্য নিচের কোন সাইট ব্যবহার করতে পারবে?
ক. myspace.com
খ. myvideo.de
গ. vimeo.com
ঘ. সব কটি
৫৭। তোমার ছবি অন্যদের দেখাতে কোন সাইটটি ব্যবহার করবে?
ক. picasa.google.com
খ. flickr.com গ. কোনটি নয়
ঘ. ক ও খ দুটিই
৫৮। কোনটি সামাজিক যোগাযোগের সাইট?
ক. facebook.com
খ. plus.google.com
গ. zooppa.com
ঘ.সব কটি
৫৯। সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট কোনটি?
ক. facebook.com
খ. plus.google.com
গ. zooppa.com ঘ. সব কটি
৬০। ২০১২ সালের পরিসংখ্যান মতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
ক. ৯০ কোটি খ. ৮০ কোটি
গ.৯২ কোটি ঘ. ৮২ কোটি
৬১। ২০০৯ সালে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত ছিল?
ক. ৯০ হাজার খ. ৯২ হাজার
গ. ৯৪ হাজার ঘ. ৯৬ হাজার
৬২। ২০১২ সালের পরিসংখ্যান মতে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত ছিল?
ক. ২৫ লক্ষ খ. ২৬ লক্ষ
গ. ২৭ লক্ষ ঘ. ২৮ লক্ষ
৬৩। ২০১৩ সালে সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
ক. ১০০ মিলিয়ন খ. ২০০ মিলিয়ন
গ. ৩০০ মিলিয়ন ঘ. ৪০০ মিলিয়ন
৬৪। ফেসবুক প্রবর্তকের নাম কি?
ক.ভন নিউম্যান খ. মার্ক জাকারবার্গ
গ. এইচ এডওয়ার্ড ঘ.চার্লস ব্যাবেজ
৬৫। ফেসবুকে মনের ভাব প্রকাশ করাকে কি বলে?
ক. প্রোফাইল খ. টুইট
গ. ফলো ঘ.স্ট্যাটাস
৬৬। টুইটারে মনের ভাব প্রকাশ করাকে কি বলে?
ক. প্রোফাইল খ. টুইট
গ. ফলোয়ার ঘ.স্ট্যাটাস
৬৭। টুইটারে বন্ধুদের কি বলা হয়?
ক. প্রোফাইল খ. টুইট
গ. ফলোয়ার ঘ.স্ট্যাটাস
৬৮। ‘কি হচ্ছে’ এই শ্লোগানটি কাদের?
ক. www.facebook.com
খ. www.plus.google.com
গ. www.zooppa.com
ঘ. www.twitter.com
জানার কর্নার
গত বুধবারে বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
৪৩. ইন্টারনেটে তথ্য নিজের কম্পিউটারে নামিয়ে আনা
৪৪. ২০০৯ সালে ৪৫. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৬.১৯৭৬ সালে ৪৭. ভোটাধিকার প্রয়োগ করার জন্য ৪৮. ক.ভার্চুয়াল অফিস
৪৯. ১৯৯৪ সালে ৫০.রোবট ৫১. কারেল কাপেক ৫২. গুগল
৫৩. যুদ্ধ বিমান
৫৪. Information and Communication Technology
মতামত জানাতে ০১৭১৪৭০৫৭২৭