জেনে নিন সেহরীর স্বাস্থ্য
সম্মত খাবার
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২০:২৫
রমজানে রোজা রাখার অন্যতম একটি শর্ত হল সেহরী। সুবহে সাদিকের আগে ঘুম থেকে উঠে কিছু খাবার খেয়ে নেয়া রাসুলুল্লাহ (সা)-এর সুন্নত। সারাদিনের উপোসে শরীরের শক্তি সরবরাহ করার জন্যও সেহরী খাওয়া জরুরী। যদিও অন্যান্য মাসের তুলনায় এ মাসটিতে হঠাত্ খাদ্যাভাসের এই পরিবর্তন আনতে হয় তবু মানুষের শরীর খুব দ্রুতই এ পরিবর্তনের সাথে মানিয়ে নেয়। সেহরী শেষে যেহেতু প্রায় ১২ থেকে ১৬ ঘন্টা না খেয়ে থাকতে হয় সেহেতু সেহরীর খাবারে এমন উপাদান থাকা উচিত্ যা ধীরে ধীরে হজম হয়ে দিনের অনেকটা সময় খাদ্যনালী থেকেই শক্তির যোগান দিতে পারবে। সে হিসেবে ভাত বা রুটি খাওয়া বাঞ্ছনীয়। এর সাথে
প্রয়োজনমাফিক অন্যান্য তরকারী থাকবে। কিন্তু এ সময়ে শুধু ফলের রস, চিনির শরবত, চা খেয়ে রোজা রাখার প্রবণতা ভালো নয়। কারণ এগুলো দ্রুত হজম হয়ে যায়। ফলে দিনের শুরুতেই রক্তে গ্লুকোজ কমে আসে। এছাড়াও অধিক তৈল,
মসলা, চর্বি জাতীয় খাবার সেহরীর সময় পরিহার করা উচিত্। এগুলো বদহজম এবং এসিডিটির কারণ
হতে পারে। চর্বিযুক্ত খাবার খেলে রোজাকালীন সময় শরীর অসুস্থ লাগতে পারে, ক্লান্তি কিংবা ঘুম আসতে পারে। যারা ধূমপানে
অভ্যস্ত রমজানই ধূমপান ছাড়ার উপযুক্ত সময়। মেদবহুল মোটা মানুষের জন্য রমজান মাস ওজন কমানোর সুবর্ণ সুযোগ।