সৈয়দপুরের পল্লীতে ১ বিঘা জমি জুড়ে পুরনো বটগাছের অবস্থান

নীলফামারী সৈয়দপুর উপজেলা বাঙ্গালিপুর ইউনিয়নের কোরানীপাড়ায় বিশাল এলাকা জুড়ে একটি পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। গাছ শাখা- প্রশাখা বিস্তৃতি ঘটিয়ে প্রায় ১ বিঘা জমি দখল করে আছে। গাছটি কে রোপণ করেছেন তা জানা না গেলেও দারা খাঁ পীর নামে এক ব্যক্তি আস্তানা গড়ে তোলে ধর্ম প্রচারের জন্য। সেই থেকে এই বটগাছটি দেখে আসছেন এলাকার বয়োবৃদ্ধরা। তারা অনুমান করে বলেন, কম করে হলেও বটগাছটির বয়স ২শ’ বছর হবে। প্রতিবছর মাঘ মাসে নির্ধারিত তারিখে ওই পীরের মাজারে পবিত্র ওরস শরীফ উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে লোকজন আসে। শীতকালে বটগাছে নানা প্রজাতির পাখি বাসা বাঁধে।