হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুর-লাকসাম রেল সড়কের হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্ন মেঘনা এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে কাটা পড়ে ওই নারী।
প্রত্যক্ষদর্শী ফজলে রাব্বী স্বপন ও মনির জানান, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৪৫ হবে। তিনি ট্রেনে কাটা পড়ে তিন খণ্ড হয়ে যান।
হাজীগঞ্জ রেলস্টেশন কর্মকর্তা রূপন চন্দ্র শীল জানান, রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।