তারাকান্দায় চালককে খুন করে সিএনজি ছিনতাই
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২১:০২
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে শরিফুল ইসলাম নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সিএনজি চালক শরিফ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ফুলপুর থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাবার পথে নিখোঁজ হয়। পরে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের কাকনীতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।