উখিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ

উখিয়ায় হালিমা আকতার (১২) নামে এক ছাত্রী গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে কুতুপালং ক্যাম্প স্কুলের ৪র্থ শ্রেণি ও কুতুপালং শরণার্থী ক্যাম্পের মজিবুল্লাহর মেয়ে। ১৫ জুন সকাল ৯টায় স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। এ বিষয়ে কুতুপালং ক্যাম্প ইনচার্জকে বিষয়টি জানানো হয়েছে।