ওসি অপসারণ দাবিতে বরিশালে মানববন্ধন

কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেনের অপসারণের দাবিতে নগরীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। গত বৃহস্পতিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশার, সহ-সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, বিএম কলেজ জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাওসার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন ও হেলথ জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জে খান স্বপন বক্তৃতা করেন। বক্তৃতায় তারা বলেন, কোতয়ালী মডেল থানার ওসি একের পর এক সাংবাদিককে নির্যাতন ও কটুক্তি করে বহাল তবিয়তে রয়েছেন। সমপ্রতি বিএম কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে লাঠিচার্জ ও সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান তিনি। সাংবাদিকদের মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়ার সচিত্র প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।