বরিশাল অফিস
বরিশাল সিটি করপোরেশনে এই প্রথমবারের মতো প্রায় দেড় কোটি টাকা ঈদ বোনাস পেলো স্থায়ী ও দৈনিক মজুরি ভিত্তিক প্রায় দুই হাজার জন কর্মকর্তা-কার্মচারী।
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে বিসিসির বিভিন্ন শাখায় নিয়োজিত ৪৭৫ জন স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনের সঙ্গে ঈদ বোনাস দেওয়া হয়েছে প্রায় পঁচাত্তর লাখ টাকা এবং দৈনিক মজুরি ভিত্তিক ১৫শ পরিচ্ছন্নতা কর্মকর্তা, কার্মচারীকে দেওয়া হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা বোনাস।
বর্তমানে কর্মচারীদের বেতন ৯ হাজার টাকা বৃদ্ধি হওয়ায় এই ঈদে মূল বেতনের সঙ্গে দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা, কার্মচারীদের ঈদ বোনাসের ১ হাজার টাকার পরিবর্তে ৪ হাজার ৫শ টাকা করে বোনাস পেয়েছেন। এ বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী আবু জাফর বলেন, এর আগে মাসের বেতন পেতেই আন্দোলন করতে হতো। আর বর্তমানে আমরা প্রতি মাসের বেতন প্রতি মাসে পাই। ঈদের দশ দিন আগেই বেতন, বোনাস একসঙ্গে পাওয়ায় পরিবার-পরিজনদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারার কথা জানিয়েছে একাধিক কর্মচারী।