কুমিল্লায় ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী মাদক উদ্ধার
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২১:২৯
কুমিল্লায় ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও মাদকদ্রব্য উদ্ধারসহ রোজিনা বেগম (৩০) নামের ১ নারীকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।
১০ বিজিবির একাধিক টহল দল জেলার গোলাবাড়ী, রুপবান চৌমুহনী, সুবর্ননগর, মানুরা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ফেনসিডিল, হুইস্কি, জট গাঁজাসহ বিপুল পরিমাণ শাড়ীসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে জেলার সদর উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রোজিনা বেগমকে ফেনসিডিলসহ আটক করা হয়।