জিতলো আর্জেন্টিনার জার্সিধারীরা
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২১:৩৩
নারী ও কিশোরীদের উজ্জীবিত করতে ব্র্যাকের কিশোরী ক্লাবের মেয়েদের নিয়ে গড়া ফাইনালে জিতলো আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানো মেয়েরা। তাদের বিপক্ষ ছিল ব্রাজিলের জার্সিধারীরা।
গতকাল শুক্রবার মতিঝিল টি এ্যান্ড টি স্কুল মাঠে অনুষ্ঠিত খেলাটিতে জান্নাতুল ফেরদৌস ও আইরিনের গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারায়। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন শ্যামলী।