বেলে হরিজোন্তের দর্শকরা উত্তেজনায়

ব্রাজিলের ১২টি শহরে খেলা হয়েছে কিন্তু বেলে হরিজোন্তে ব্রাজিলের কোনো খেলা পড়েনি। যে কারণে এই শহরের ফুটবল দর্শকদের একটা আফসোস ছিল। তারা ঘরের ছেলেদের খেলা নিজ মাঠে দেখতে পারছেন না। অন্য শহরে গিয়ে দেখতে হচ্ছিল। যারা এমন আফসোস করে বুক ফাটিয়েছেন তাদের ভাগ্যটা বোধহয় খুলতে যাচ্ছে। বেলে হরিজোন্তের দর্শকরা খুবই ভাগ্যবান। খুব সম্ভবত তারা একটা নয় দুটো ম্যাচ এই মাঠে দেখার সুযোগ পেতে পারেন। নকআউট পর্বের ব্রাজিলের ম্যাচ চিলির বিরুদ্ধে খেলতে হবে বেলে হরিজোন্তের মিনেইরো স্টেডিয়ামে। ব্রাজিল যদি ম্যাচ জেতে তাহলে কোয়ার্টার ফাইনাল ম্যাচটাও এখানে হবে। বেলে হরিজোন্তের দর্শকরা নেইমারদের খেলা বেশি দেখতে পারছেন বলে এই শহরের দর্শকদের ফুটবল উত্তেজনাটা বেশি। যারা এতো দিন পতাকা উড়ায়নি। সেইসব গাড়ি, বাড়িতে পতাকা উড়তে শুরু করেছে। হোটেলগুলো এই সুযোগে ফায়দা লুটে নেয়ার চেষ্টা করছে। অনেক হোটেলে গিয়ে রুম পাচ্ছেন না বাইরের দর্শক। গুয়ানাবারা হোটেলের মালিক তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন ব্রাজিল-চিলি ম্যাচ। তাই ভাড়া অনেক বেশি দিতে হবে। পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধা নেই। তারপরও অনেক হোটেল সুবিধা দেয়ার কথা বলে অর্থ আগাম নিয়েছেন। রুম দিতে পারছেন না বলে অতিথি এসে ক্ষিপ্ত। তারপরও এখন উপায় নেই উঠতে হবে। ব্যবসায়ী মহলেও ব্রাজিল ম্যাচ নিয়ে দারুণ উত্তেজনা। তারাও এই সুযোগে ব্যবসা করে নিতে চাইছেন। চিলির বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ দর্শকরা এই ম্যাচটা নিয়ে আলোচনা করছেন। যেখানে একটি ম্যাচই পাওয়া যাচ্ছিল না সেখানে দুটো যদি পাওয়া যায় তাহলে তো কথাই নেই। ব্রাজিল-চিলি ম্যাচকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীর ৪০ হাজার নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবেন।