বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে তাসলিয়া (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার সন্ন্যাসী খালে গোসল করতে নেমে তাসলিয়া ডুবে যায়।
নিহত তাসলিয়া খুলনার আহম্মদিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। গত তিন দিন আগে সে নানা বাড়ি উপজেলার সন্ন্যাসী বাজার সংলগ্ন মৃত মাওলানা আব্দুস সালাম হাওলাদারের বাড়ি বেড়াতে আসে। তাসলিয়ার বাবার নাম মাওলানা হারুন আর রশিদ।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ন্যাসী খালে আধা ঘণ্টা অভিযান চালিয়ে তাসলিয়ার লাশ উদ্ধার করে।