রমজানে খাদ্য নির্বাচন

শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। অন্যান্য বছরের মত এবারও রমজান জুড়ে হেলথ টিপসে থাকবে রোজার স্বাস্থ্যগত ও বৈজ্ঞানিক দিক নিয়ে নানা ধরনের পরামর্শ। আজ আমরা লিখবো রমজানে কেমন হওয়া উচিত আপনার খাদ্য তালিকা। সাধারণত: রোজাদারগণকে সেহরী থেকে ইফতার পর্যন্ত অভুক্ত থাকতে হয়। এই দীর্ঘ সময় অভুক্ত থাকতে প্রবল মনোবল ও ধর্মীয় অনুভূতির পাশাপাশি কিছু কিছু বৈজ্ঞানিক পরামর্শও গ্রহণ করা দরকার। যেমন: সেহরীতে অধিক পুষ্টিকর ও আঁশ জাতীয় খাদ্য এবং মাছ মাংস রাখা উচিত। আর ইফতারীতে অধিক ভাজাপোড়া ও তেলে ভাজা খাবার কম খাওয়া উচিত। চেষ্টা করা উচিত বাইরের খোলা খাবার কম আহার করা। দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে শরীরে পানি শূন্যতা যাতে দেখা না দেয় তার জন্য ইফতার ও সেহরীর পর প্রচুর পানি পান করা উচিত। অর্থাত্ যে বিষয়টি বলতে চাচ্ছি তা হচ্ছে ইফতার ও সেহরীতে স্বাস্থ্যসম্মত আহার তৈরির প্রস্তুতি হিসাবে যে ধরনের খাবার দরকার সে অনুযায়ী বাজার সেরে নেয়া ভালো। তবে ডায়াবেটিস রোগী, কিডনির রোগী ও হার্টের সমস্যার রোগী ও প্রোস্টেট সমস্যার রোগীদের ইফতার ও সেহেরীর খাদ্য নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিত্সকের পরামর্শ অনুসরণ করা উচিত। রমজানের স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস নিয়ে ইত্তেফাকের বিশেষ আয়োজন পড়ুন আজকের স্বাস্থ্য পাতায়। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ