রাজশাহী পলিটেকনিকের ভর্তি পরীক্ষায় প্রক্সি শিক্ষার্থীর জেল
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২২:১৯
রাজশাহী অফিস
রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে আটক সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সানোয়ার হোসেনকে (২০) এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেয়ার সময় তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি দেয়ার কথা স্বীকার করে। এরপর পরীক্ষা আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।