চট্টগ্রামে আজ আওয়ামী লীগের শোভাযাত্রা

চীন-জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে চট্টগ্রাম উন্নয়নে ৬টি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হওয়ায় মহানগর আওয়ামী লীগ আজ শনিবার বিকাল ৪টায় নগরজুড়ে বিশাল আনন্দ শোভাযাত্রা ও ট্রাক মিছিলের আয়োজন করেছে। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে এই আনন্দ শোভাযাত্রা ও ট্রাক মিছিল যাত্রা শুরু করে পুরো মহানগর প্রদক্ষিণ করবে। চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে মিছিলে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন আহবান জানিয়েছেন।