গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২০:০৬
কখনো কখনো জনপ্রিয় কোনো লেখকের লেখা আর বর্ণনাও যে ফ্যাশনের নতুন ধারা সৃষ্টি করতে পারে তার বড় একটি প্রমাণ ড. সিউস। আর সিউসের লেখা ‘ক্যাট ইন দ্য হ্যাট’ এর অনুপ্রেরণাতেই কিছুদিন আগে আমেরিকার কানেক্টিকাট অঙ্গরাজ্যের ম্যাডিসনে আর জে জুলিয়া বুকসেলারস এর উদ্যোগে ‘ক্যাট ইন দ্য হ্যাট’ এর মতো টুপি পড়ে উপস্থিত হয়েছিলেন রেকর্ড ১,০০০ জন বই অনুরাগী। মূলত ড. সিউসের জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবেই স্থানীয় বুকশপটির উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজনটি করা হয়।