জোকস

 শরিফ এবং সাকিব, দুই বন্ধুতে গল্প হচ্ছে। শরিফ :বুঝলি, সামনের মাসেই আমার স্ত্রীর জন্মদিন। আমাদের বিয়ের পর এটাই ওর প্রথম জন্মদিন। কিন্তু আমার যে ভুলোমন, না জানি ওর জন্মদিনের কথা ভুলে বসে থাকি! সাকিব :এই প্রথমবার ভুলে যা, আজীবন মনে রাখার ব্যবস্থা হয়ে যাবে!  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খদ্দরের চাদর পরতেন। শীত বা গ্রীষ্ম যাই হোক না কেন গায়ে শুধু চাদর আর কাঠের খড়ম পরেই সংস্কৃত কলেজে ক্লাস নিতে যেতেন। মাঘ মাসের শীতের সময় প্রতিদিন সকালে এভাবে ঈশ্বর চন্দ্রকে ক্লাস নিতে যেতে দেখে প্রায়ই হিন্দু কলেজের এক ইংরেজ সাহেব যাওয়ার পথে বিদ্যাসাগরকে ক্ষ্যাপানোর জন্য বলতেন, ‘কি হে বিদ্যার সাগর,বিদ্যার ভারে বুঝি ঠান্ডা লাগে না তোমার?’ বিদ্যাসাগর প্রতিদিন কথা শুনতেন, কিন্তু কিছু বলতেন না। একদিন শীতের সকালে ঠিক একইভাবে তিনি ক্লাস নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে আবার সেই ইংরেজের সাথে দেখা। আবার সেই একই প্রশ্ন। এবার সঙ্গে সঙ্গে ঈশ্বর চন্দ্র তার ট্যামর থেকে একটা কয়েন বের করে বললেন, ‘এই যে গুজে রেখেছি, পয়সার গরমে আর ঠান্ডা লাগেনা।এবার হলো তো?’  রানাঘাটের জমিদার গোপাল চৌধুরী ছিলেন ভীষণ মোটা। একবার তিনি হাতির পিঠে চড়ে পার্শ্ববর্তী জমিদারের নিমন্ত্রণ রক্ষা করতে যান। গোপাল চৌধুরীকে দেখতে লোকের ভীড় জমে যায়। হাসতে হাসতে চৌধুরী সাহেব বললেন-কিহে তোমাদের গাঁয়ের লোকেরা কি এর আগে কখনও হাতি দেখেনি। প্রতিবেশী জমিদারও কম যান না। তিনি উত্তর দেন-‘হাতি ওরা অনেক দেখেছে, কিন্তু হাতির পিঠে হাতি তারা আগে কখনও দেখেনি!’