আজকের রাশিফল
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২০:০৭
২৯ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১৫ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ৩০ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২। শুভবার: সোমবার। শুভরত্ন: মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: আগ্রহী ও প্রতিভা বহুমুখী। আপনি অস্থির ও বৈচিত্র্যপ্রিয়। ধৈর্যের অভাব আছে আপনার। আপনার কল্পনা ইনটুইশন ও স্মরণশক্তি প্রখর। আপনার মন একদিকে বহির্মুখী আগ্রহ ও তত্পরতায় ব্যস্ত। অন্যদিকে তা আবার ভালবাসে নিজের গৃহ পরিবার-পরিজনকে। এই পরস্পর বিরোধী প্রবণতা আপনার লক্ষণীয় বৈশিষ্ট্য। নিয়ম শৃঙ্খলারও অভাব আছে আপনার মধ্যে। আপনাকে নিয়মানুবর্তী ও একক লক্ষাভিসারী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আশুতোষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, ঐতিহাসিক জেমস হারভে রবিনসন, জ্যোতির্বিদ জর্জ এলরি হেইল প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। তবে কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা আছে। আপ্যায়নের জন্য ব্যস্ততা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। দৈনন্দিন কাজের চাপে কিছুটা ক্লান্তি বোধ করবেন। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজকর্মে উত্সাহ হারাতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক কছুটা ভালো যাবে। বন্ধু-বান্ধবের সহযোগিতা পাবেন। উত্তেজনার বশে কোনো কাজ করা ঠিক হবে না।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ মনবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। ভালো কাজের জন্য সুনাম পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি শুভ। ভালো কোনো সুযোগ পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোন ঝামেলায় পিতা বা পিতৃস্থানীয় কারো সহযোগিতা পেতে পারেন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো আত্মীয়ের দ্বারা উপকৃত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ শিক্ষক-অধ্যাপকদের জন্য শুভ নয়। কর্মক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন। চঞ্চলতা পরিহার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। মানসিক শান্তি বজায় থাকবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। ব্যবসায় তুলনামূলকভাবে লাভ কম হবে। পোশাক ও বস্ত্র ব্যবসায়ীদের সতর্কতার সাথে লেনদেন করতে হবে। কোনো প্রতিবেশীর বিপদে ব্যস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ মন খুব একটা ভালো থাকবে না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। কোনো আত্মীয়ের জন্য অর্থ নষ্ট হতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য মিশ্র সম্ভাবনাময়। বেসরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। দৈনন্দিন কাজে অগ্রগতির বাধাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কোনো বন্ধুর আচরণে মনে কষ্ট পেতে পারেন।