চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার রওশন হাটে গত সোমবার দিনগত রাত সাড়ে এগারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ নুর বেগম (৪৫) নামের এক মহিলাকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।