আরটিভিতে এবারে
সেলাই পরিবার
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২০:০৯
দেশের গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘সেলাই পরিবার’। সৈয়দ একে আনোয়ারুজ্জামানের মূল ভাবনা থেকে রোকেয়া প্রাচীর রচনা ও পরিচালনায় এ ধারাবাহিক নাটকটির ১৩ পর্ব শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করছেন দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আহমেদ রুবেল, আহসান হাবিব নাসিম, মাজনুন মিজান, সুমনা সোমা, নিশা, অলিউল হক রুমি, দিহান, শামিমা তুষ্টি, সাজ্জাদ রেজা, আস্থা, উজ্জ্বল, সাজ্জাদ রাজিব, ইমন, পিয়াল, মিল্টন, বিথী রানী সরকার, কাজী রাজু, রাসেল প্রমুখ। ক্যামেরায় রয়েছেন হাসান ও আহাদ, সহকারী পরিচালক হিসেবে রয়েছেন তানজু এবং কারিগরি সহায়তায় রয়েছে ইন্টারকাট সলিউশন। শিগগিরই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ভিন্ন মাত্রার এ ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে। ‘সেলাই পরিবার’ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছেন আনোয়ারা বেগম। আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, ‘এ নাটকটির গল্প শুনেই আমরা আরটিভি পরিবার সিদ্ধান্ত নিয়েছি ‘সেলাই পরিবার’-এর সঙ্গে আরটিভি থাকবে। এটা সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা করছি।’