জুুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২০:১২
ফ্লোরিন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস কোনটি?
বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
অধ্যায়টির খুঁটিনাটি পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে রবিবার আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে।
১। বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়?
ক) ল্যাটিন খ) বাংলা গ) হিন্দি ঘ) স্প্যানিশ
২। কী নিয়ে স্ত্রী-স্তবক গঠিত ?
ক) গর্ভপত্র খ) পরাগধানী
গ) পরাগরেণু ঘ) পুষ্পমঞ্জরী
৩। নিচের কোন খাদ্যশৃঙ্খলটি সঠিক?
ক) ঘাস মানুষ হরিণ
খ) ঘাস হরিণ ঈগল
গ) ঘাস ব্যাঙ ঘাসফড়িং
ঘ) গম ইঁদুর সাপ
৪। নিচের কোনটি আমাদের রেচন অঙ্গ?
ক) হূিপণ্ড খ) যকৃত গ) অগ্ন্যাশয় ঘ) ফুসফুস
৫। সবুজ উদ্ভিদ হচ্ছে—
i) স্বনির্ভর ii) পরনির্ভর iii) খাদ্য উত্পাদক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। কোন উপাদানটি দেহের কর্মক্ষমতা যোগায়?
ক) ভিটামিন খ) খনিজ লবণ গ) প্রোটিন ঘ) শর্করা
৭। উদ্ভিদের বৃদ্ধি হয় কেন?
ক) তৃণভোজী প্রাণীর খাদ্য হবার জন্য
খ) প্রয়োজনীয় সূর্যালোক পাবার জন্য
গ) বেশি খাদ্য তৈরি করার জন্য
ঘ) ফুল ও ফল উত্পাদন করে বংশবিস্তার করার জন্য।
৮। কোনটি চুনের পানিকে ঘোলা করে?
ক) অক্সিজেন খ) কার্বন
গ) কার্বন-ডাই অক্সাইড ঘ) অক্সিজেন
৯। লেবুতে কোন এসিড থাকে?
ক) এসিটিক এসিড খ) ল্যাকটিক এসিড
গ) সাইট্রিক এসিড ঘ) টারটারিক এসিড।
১০। কোন এসিড খাওয়া যায়?
ক) HNO3 খ) HCl
গ) H2SO4 ঘ) CH3COOH
১১। কোনটি বিয়োজক?
ক) ফাইটোপ্লাংকটন খ) জুওপ্লাংকটন
গ) শৈবাল ঘ) ব্যাকটেরিয়া
১২। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
ক) ২ খ) ৮ গ) ১৮ ঘ) ৩২
১৩। এক্সপ্লোরার-১ কত সালে মহাকাশে পাঠানো হয়?
ক) ১৯৫৩ খ) ১৯৪৭
গ) ১৯৪৯ ঘ) ১৯৫৮
১৪। ফ্লোরিন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস কোনটি?
ক) ২, ৫খ) ২, ৮, ৭
গ) ২, ৭ ঘ) ২, ৮
১৫। সূর্য থেকে প্রাপ্ত ভিটামিন কোনটি?
ক) ভিটামিন ‘এ’ খ) ভিটামিন ‘কে’
গ) ভিটামিন ‘ডি’ ঘ) ভিটামিন ‘সি’
১৬। খাবার সোডার রাসায়নিক সংকেত কী?
ক) CaSo4 খ) NaHO4 গ) Na2CO3 ঘ) NaHCO3
১৭। নিচের কোনটি নিম্নশ্রেণীর উদ্ভিদ?
ক) পিঁয়াজ খ) ফ্লাইরোগাইরা গ) আলু ঘ) কলা
১৮। কোনটি গুচ্ছ ফল?
ক) আম খ) সরিষা গ) কাঁঠাল ঘ) আনারস
১৯। সালফারে অক্সিজেন যোগ করলে কী ধরনের গন্ধ পাওয়া যাবে?
ক) পচা ডিমের মত খ) ঝাঁঝালো গ) সুমিষ্ট ঘ) উগ্র
২০। অভিকর্ষজ ত্বরণ নিচের কোনটির উপর নির্ভর করে?
ক) পৃথিবীর ভর খ) বস্তুর ভর
গ) তাপমাত্রা ঘ) চাপ
গতকাল প্রকাশিত বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
১. (গ) ব্যাপন ২.(ঘ) উভয় অণুর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত ৩.(গ) ব্যাপন চাপ ৪.(ক) সালোকসংশ্লেষণ ৫.(খ) ব্যাপন৭.অভেদ্য পর্দা৮.মাছের পটকার পর্দা ৯.(খ) Cl2১০. প্রস্বেদন ১১.প্রস্বেদন ১২.২,১৩. তরল,১৪.অভিস্রবণ,১৫.আলো ১৬. ৩ ১৭. সজীব,১৮.পানি গ্রাহী