কুবিতে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি আজ থেকে শুরু

আজ রবিবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদের ছুটি শুরু হয়েছে। আগামী ৭ আগস্ট পর্যন্ত এ ছুটি চলবে। ৮ ও ৯ আগস্ট শুক্র ও শনিবার হওয়ায় ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে ২৩ জুলাই পর্যন্ত।