এসআইবিএলের চেয়ারম্যান পনুঃনির্বাচিত

সোস্যাল ইস-লামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) পরিচালনা পর্ষদের ৩১৪ তম সভায় বর্তমান চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিত্সা শাস্ত্রে স্নাতক ডিগ্রী নেন এবং ১৯৭৮ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীতে সামরিক চিকিত্সকের দায়িত্ব পালন করেন। তিনি এসআইবিএলের স্বপ্নদ্রষ্টাদের একজন এবং দ্বিতীয় প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। এছাড়া তিনি ইউনাইটেড হাসপাতালসহ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা। ডা. রেজাউল ২০০৬-০৭ সালেও এসআইবিএলের চেয়ারম্যান ছিলেন। সামাজিক কর্মকাণ্ড ও চিকিত্সা শাস্ত্রে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি আমেরিকার নর্থ ক্যারোলিনের অধীনস্ত ইন্টারন্যাশনাল হু’জ হু অফ প্রফেশনালসের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন। — প্রেস বিজ্ঞপ্তি