জুড়ীতে নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ১

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। গত রবিবার রাত একটায় উপজেলার হাকালুকি হাওরে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরাকালে রাত একটায় প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ে ২/৩টি নৌকা পানিতে ডুবে যাওয়ায় চারজন নোক নিখোঁজ হয়। ঝড় কমার পর অন্যান্য নৌকার লোকজন ছুটে এসে স্থানীয় সোনাপুর গ্রামের সাত্তার মিয়াসহ দুইজনকে জীবিত উদ্ধার করলেও সাত্তার মিয়ার পুত্র শরীফ মিয়ার (১৩) লাশ উদ্ধার করা হয়। তবে বেলাগাঁও গ্রামের মৃত মনসুর আলীর পুত্র আব্দুল হাশিম (৬৫) এখনো নিখোঁজ। জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম সোমবার বিকালে জানান, নিখোঁজ হাশিমের সন্ধানে হাওরে অনুসন্ধান চলছে।